শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি: গভর্নর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ পড়া হয়েছে

ব্যাংকসহ দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে অনেকদূর এগিয়েছে। তবে যতদূর এগোনোর কথা ছিলো, ততোদূর এগোতে পারেনি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রোববার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণজয়ন্তী -২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দেশের আর্থিক খাত আশানুরূপ এগোতে পারেনি। আমাদের অনেকের দায়িত্ব ছিলো৷ সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। নৈতিকতা বোধ বৃদ্ধি করতে হবে। তা না হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কেন্দ্রীয় ব্যাংকে অনেক ফান্ড পড়ে আছে, এগুলো নিতে ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে না।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করা দরকার। এর মধ্যে জলবায়ু ও গ্রিন ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এসএমই ও গ্রিন ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

বেসরকারি খাতের সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, বিআইবিএম থেকে ২০২৪ সালে সিটি ব্যাংকের কর্মকর্তারা ১৭ হাজার ২৮ ঘণ্টা ট্রেনিং পেয়েছে। বিআইবিএম থিংক ট্যাংক থেমে নেই। সময়ের সাথে সাথে বদলাচ্ছে। বিআইবিএম ভালো প্রতিষ্ঠান ও কর্মকর্তা গড়ার আধার। এখান থেকে কর্পোরেট সুশাসন, ঋণ বিতরণসহ আর্থিক খাতের সকল বিষয় শিখতে পারে।

বিআইবিএমের মহাপরিচালক আক্তারুজ্জামান বলেন, আজ বিআইবিএমের এক অবিস্মরণীয় দিন। ৫০ বছর আমাদের অঙ্গীকার সফলতার সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করেছি। আইএফএসি ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার সঙ্গে গবেষণা করেছি। অনেক ক্ষেত্রে বিআইএম নিজের সক্ষমতা দেখিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024