শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্ত্রী-বোনসহ সাবেক মেয়ারের বিও হিসাব অবরুদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ পড়া হয়েছে

স্ত্রী ফারহানা সাঈদ এবং ছোট বোন শাহানা হানিফসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ হোসেন খোকনের পরিচালিত বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট অবরুদ্ধ রাখার নির্দেশনা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)কে একটি চিঠি পাঠিয়েছে দুদক। চিঠিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের নামে বিও হিসাবের সকল লেনদেন বন্ধ বা স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।

সাঈদ খোকন, তার স্ত্রী ও বোনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, শাহানা হানিফ এবং ফারহানা সাঈদের নামের ব্যাংক হিসাবগুলোতে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের বিও হিসাবগুলি অবরুদ্ধ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ওই তিনজনের ব্যাংক হিসাব ও বিও হিসাবে সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে- তা অবরুদ্ধ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024