শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

উইকেট টেকিংয়ে মেলবোর্নে বুমরাহর বিশ্বরেকর্ড

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ পড়া হয়েছে

টেস্টে ভারতের হয়ে ইতিহাস গড়লেন জাসপ্রিত বুমরাহ। মেলবোর্নে ভারতের টেস্ট ইতিহাসে বলের হিসেবে দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন তিনি। এরআগে ভারতীয় বোলার হিসেবে মোহাম্মদ শামির দখলে ছিল এই রেকর্ড। এছাড়া বিশ্ব ক্রিকেটে বলের হিসেবে চতুর্থ দ্রুততম বোলার হিসেবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন বুমরাহ।

উইকেট টেকিংয়ে ডাবল সেঞ্চুরি করতে ৮ হাজার ৪৮৪টি বল খরচ করেছেন বুমরাহ। এর আগে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি নিজের করতে শামি করেছেন ৯ হাজার ৮৯৬টি ডেলিভারি।

বিশ্ব ক্রিকেটে বলের সংখ্যা হিসেবে ৭ হাজার ৭২৫ বল করে দ্রুততম ২০০ উইকেট শিকারে বুমরাহের আগে আছেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস। এরপরে আছেন ৭৮৪৮ বলে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও আরেক দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা আছেন ৮১৫৪ বলে।

মেলবোর্নে অবশ্য সর্বনিম্ন গড়ে বিশ্বরেকর্ডও করেছেন বুমরাহ। টেস্ট ইতিহাসের সর্বনিম্ন গড়ে ২০০ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং গড় ২০ এর কম (১৯.৫৬) রেখে ২০০ উইকেট শিকার করা একমাত্র বোলার এখন বুমরাহ।

এর আগে সর্বনিম্ন ২০.৯৪ গড়ে বোলিং করে ২০০ উইকেট শিকারের রেকর্ড করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার ম্যালকম মার্শাল। এই তালিকায় থাকা পরের দুজনও ক্যারিবিয়ান; জোয়েল গার্নার (২০.৯৭) ও কার্টলি এমব্রুস (২০.৯৯)।

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিনে ট্রাভিস হেডকে আউট করে টেস্ট ক্যারিয়ারের ২০০ উইকেট পূর্ণ করেন বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে ১ রানে আউট করেন ভারতীয় এই ডানহাতি পেসার। ইনিংসে এটি ছিল বুমরাহর দ্বিতীয় উইকেট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024