শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মুক্তি পেছাল ব্যাটম্যানের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই ‘ব্যাটম্যান টু’র মুক্তি অপেক্ষায় সিনেমাপ্রেমীরা। ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। কিন্তু সে আশায় গুড়েবালি। দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন হলিউড নির্মাতা ম্যাট রিভস।

নির্মাতা জানান, ‘ব্যাটম্যান’র সিক্যুয়াল ২০২৬ সালের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা হচ্ছে না। ২০২৭ সালের ১ অক্টোবর আইম্যাক্সে মুক্তি পাবে সিনেমাটি।

‘দ্য ব্যাটম্যান’সিনেমাটির সিক্যুয়াল ‘ব্যাটম্যান টু’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রবার্ট প্যাটিনসন। সিনেমার দ্বিতীয় কিস্তিতেও দেখা যাবে তাকে।

এ দিকে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়াতে একেবারেই খুশি নয় ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা সে বিষয়টি তুলে ধরেছেন একাধিক পোস্টে।

২০২২ সালে মুক্তি পায় ‘দ্য ব্যাটম্যান’। তখন করোনা মহামারির কারণে সিনেমার ব্যবসা বন্ধ হওয়ার প্রভাব কাটিয়ে উঠছিল। বিশ্বব্যাপী ৭৭ কোটি ডলার আয়ের পাশাপাশি প্রশংসিত হয় দর্শকমহলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024