শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বনানী ক্লাবের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন রুবেল আজিজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ পড়া হয়েছে

পুনরায় বনানী ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন রুবেল আজিজ। তিনি আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

রুবেল আজিজ পারেটেক্স বেভারেজ লিমিটেড, পারটেক্স প্লাস্টিকস লিমিটেড, পারটেক্স জুট মিলস লিমিটেড, পারটেক্স এভিয়েশন লিমিটেড ও পারটেক্স প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি দ্য সিটি ব্যাংকের অন্যতম পরিচালক।

শনিবার (২৮ ডিসেম্বর) সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য বনানী ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৪৭৮ জন সদস্য এই নির্বাচনে ভোট প্রদান করেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত সিফাত আহমেদ চৌধুরী সর্বোচ্চ ৪০১ ভোট পেয়েছেন। দশ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন – সৈয়দ আহসানুল আপন, অনিক ঘোষ, এস. এম. শামসুদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরহাদ, মো. শরীফ উল্লাহ (নাদিম), মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাদিয়া আজম, সালমা হোসেন এ্যাশ, ফারুক আমজাদ খান।

বনানী ক্লাব ইলেকশন বোর্ডের চেয়ারম্যান আহমেদ কবির এই ফল ঘোষণা করেন। এ সময় ক্লাবের বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024