শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পাসপোর্ট ও টাকা ফেরত চান ১৮ হাজার ভুক্তভোগী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ পড়া হয়েছে

কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজারের বেশি শ্রমিকের পাসপোর্ট আটকে রাখার অভিযোগ উঠেছে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের অনেকে বলছেন, খরচের টাকাও ফেরত দিচ্ছে না এজেন্সিগুলো। অনেক এজেন্সি অফিস বন্ধ করেও লাপাত্তা। পাসপোর্ট ও টাকা ফেরতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন তারা। না হলে, দেয়া হবে মহাসমাবেশের ডাক।

দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খুলেছে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেননি প্রায় আঠারো হাজারেরও বেশি শ্রমিক।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসব কর্মীর একাংশ মানববন্ধন করেন। তারা জানান, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না। অনেকেই অফিস বন্ধ করে হয়েছেন লাপাত্তা।

ধার করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করায় অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। অভিযুক্ত এজেন্সিগুলো থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পাওয়া এবং দ্রুত মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা।

এ সময় কর্মীরা জানান, তাদের দাবি পূরণ না হলে মালয়েশিয়া যেতে না পারা সব অভিবাসন প্রত্যাশীদের নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) মহাসমাবেশের ডাক দেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024