শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অন্তর্বর্তী সরকারকে পাঁচ প্রশ্ন আসিফ আকবরের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ পড়া হয়েছে

বাংলা গানের গুণী সংগীতশিল্পী আসিফ আকবর। বৈষম্যবিরোধী আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন তিনি। তার সন্তানকে নিয়ে রাজপথেও নামেন এ সংগীতশিল্পী। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে দারুণভাবে সমর্থন করেন তিনি। এমনকি সে সময় আসিফ জানিয়ে ছিলেন তিন মাস পরেই সরকারের আলোচনা-সমালোচনা করবেন।

গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন গায়ক আসিফ আকবর। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়েছিলেন ১০০ দিন। এরপর আলোচনা-সমালোচনা করবেন বলে জানিয়েছিলেন। শত দিন কাটতে আসিফ সরকারের উদ্দেশে ছুড়ে দিয়েছিলেন পাঁচ প্রশ্ন। তার এক মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকারকে দিলেন স্পষ্ট বার্তা।

শনিবার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে আসিফ লেখেন, ‘অন্তর্বতীকালীন সরকারের জবাবদিহিতা এখন সময়ের দাবি। ৯টা-৫টা অফিস করে দেশ চালানো অসম্ভব। মুক্তি দিন, অথবা মুক্ত হয়ে যান।’

এর আগে, সরকারকে ৫ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘মিডিয়ায় বলেছিলাম অন্তবর্তী সরকারের একশো দিন পূর্ণ না হলে আলোচনা-সমালোচনায় যাব না। নতুন সরকারকে একশো দিন সময় দেওয়া এক ধরনের সৌজন‍্যতা। আমার তরফ থেকে সৌজন‍্যতা শেষ, এখন থেকে ভালমন্দ লিখতে হবে, পুরনো অভ‍্যাস। শুরু করতে চাই আমার জেলা কুমিল্লা নিয়ে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুজনেই কুমিল্লার সন্তান, দুজনেই সরকারের প্রভাবশালী সভাসদ, আপনাদের অভিনন্দন।’

এরপর লেখেন, ‘এই মওসুমে বিপিএল ক্রিকেটে কুমিল্লা নেই কেন! এই প্রশ্নের উত্তর তিন নম্বর আসিফ, অর্থ‍্যাৎ আমার কাছে জানতে চায়, আমি নিজেও জানতে চাই। আসিফ মাহমুদ আপনি এই সহজ ব‍্যাখ‍্যাটা দিয়ে দিন প্লিজ।’

গায়কের পরের প্রশ্ন, ‘কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অ‍্যাডহক কমিটি এখনোও কেন দেওয়া হয়নি! কেন এখনো অনিশ্চয়তা! মূল কমিটি তাহলে কবে হবে? খেলাধুলার ইয়ার ক‍্যালেন্ডার কীভাবে হবে? এদিকে লোকাল খেলাধুলা বন্ধ হয়ে আছে!’

তৃতীয় প্রশ্নে গায়ক লেখেন, ‘ঢাকার ফুটবল টিমকে কুমিল্লা স্টেডিয়াম বরাদ্দ দেওয়ার কারণ কী! তারা হোমগ্রাউন্ড বানিয়ে খেলবে আর কুমিল্লার খেলোয়াড়রা থাকবে মাঠের বাইরে, এটা কোন ধরনের যুক্তি! ক্রিকেট মওসুম শুরু হয়ে গেছে, অথচ মাঠ দখল করেছে ঢাকার ক্লাব ফুটবল দল! কুমিল্লার খেলোয়াড় সৃষ্টিতে মহা প্রতিবন্ধক এই আত্মঘাতী সিদ্ধান্ত কেন!’

পরের প্রশ্ন, ‘পতিত স্বৈরাচার হাসিনা কুমিল্লা বিভাগ নিয়ে কলোরেক্টাল (Colorectal) অ‍্যালার্জিতে ভূগে শেষমেশ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ‍্য হলো। আপনারা এবার কাইন্ডলি কুমিল্লাবাসীকে জানান- কুমিল্লা বিভাগ বাস্তবায়নে বাঁধা কোথায়! অগ্রগতি কতদূর!’

শেষ প্রশ্নে আসিফ লেখেন, ‘কুমিল্লা, ফেনী, চাঁদপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া- ছয় জেলায় প্রবাসী আধিক‍্য বেশি। কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার দাবি বহু আগে থেকেই সরব, আপনাদের পদক্ষেপ কী- জানতে চাই।’

গায়ক আসিফ আকবর তার ফেসবুক পোস্টে আরও বলেছেন, স্বাধীনতার পর কুমিল্লাবাসী বেশ কিছু নেতা-মন্ত্রী পেয়েছে, কিন্তু মুলত কোনো বড় উন্নয়ন হয়নি, শুধুমাত্র মেডিকেল কলেজ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়া। তিনি কুমিল্লাবাসীর পক্ষ থেকে এসব জরুরি প্রশ্নের উত্তর চাইছেন এবং আশা করছেন যে সরকারের কাছে স্পষ্ট জবাব পাওয়া যাবে।

এছাড়া, আসিফের দাবি, সরকারকে এখন সময়ের দাবি অনুযায়ী তাদের কাজের দায়িত্ব নিতে হবে এবং নিজেদের জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024