শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন কর্মসূচি দিয়ে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ পড়া হয়েছে

ভাতা বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি দিয়ে ১১ ঘণ্টা পর রাজধানীর শাহবাগ ছেড়ে দিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন তারা।

চিকিৎসকরা বলেন, সোমবার সকাল ১০টায় বিএসএমএমইউর বটতলায় জমায়েত হবেন চিকিৎসকরা। এরপর ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে রওনা হবেন। প্রধান উপদেষ্টাকে জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাইয়ে ৫০ হাজার টাকা বাড়ানো দাবি করবেন। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে।

এর আগে রাত সাড়ে ৯টায় দিকে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি ট্রেইনি চিকিৎসকদের আগামী জুলাই থেকে ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার আশ্বাস দেন। দেশের সংকটময় সময়ে সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান। তবে চিকিৎসকরা তার আহ্বান প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিন দুপুরে আগামী জুলাই থেকে ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান চিকিৎসকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024