শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সিএমএসএফের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ৬ সদস্যের কমিটি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ পড়া হয়েছে

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ০৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব কাজী লুতফুল হাসান।

এতে বলা হয়েছে, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ০৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটিতে রয়েছে- অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ট্রেজারী ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ আহবায়ক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ঋণ ব্যবস্থাপনা সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের উপযুক্ত প্রতিনিধি, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের উপযুক্ত প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব।

কমিটি সিএমএসএফ তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ, তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত সুপারিশ প্রণয়ন; এবং বিবিধ কার্যাবলি নির্ধারণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024