শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ পড়া হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া সভায় অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠানের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা এবং কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

তিনি বলেন,” বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।”

এসময় তিনি আরও বলেন, ”আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে । আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।”

সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024