শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কেন্টাইল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ পড়া হয়েছে

আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মেহেরপুর উপশাখা’ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্লাটফর্মে উপশাখাটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডিরা- মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসেন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন, মেহেরপুর চেম্বার অব কমার্সের সেক্রেটারি আরিফুল আনাম বকুল, আসলব ইন্টাঃ লিঃ এর প্রধান নির্বাহী মোঃ ওয়াহেদুজ্জামান, ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা প্রধান রুহিদাস পাল, মেহেরপুর উপশাখার ইনচার্জ জুয়েল রানাসহ আমন্ত্রিত অতিথি, গ্রাহকরা ও ব্যাংকের কর্মকর্তারা মেহেরপুর উপশাখায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য মার্কেন্টাইল ব্যাংকের ৪৫তম মেহেরপুর উপশাখা চুয়াডাঙ্গা শাখার নিয়ন্ত্রণাধীন।

উপশাখাটির ঠিকানা- প্রধান সড়ক, কাঁসারী পাড়া, ওয়ার্ড-০১, মেহেরপুর সদর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024