শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কর্পোরেট অ্যামেচার টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ পড়া হয়েছে

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএসিএ) টি-৪০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ব্যাংক ক্রিকেট দল। দেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ২০২১ সালে টি-৪০ এবং ২০২২ সালে টি-২০ সংস্করণেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্র্যাক ব্যাংক।

শনিবার (২৮ ডিসেম্বর) মিরপুরের পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত ফাইনালে সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৩০১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে ব্র্যাক ব্যাংক।

ওপেনার ঈশান বণিক ৮৫ বলে ৯৪ এবং শাহরিয়ার ইসলাম সুমন ৪৯ বলে ৭৩ রান করেন। স্লগ ওভারে তাহিদুল ইসলাম সুমনের ২৩ বলে ৪১ এবং অমিত ঘোষের ৯ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস ব্র্যাক ব্যাংককে ৩০০ রানের স্কোর অতিক্রম করতে সাহায্য করে।

ব্র্যাক ব্যাংকের ৩০১ রানের জবাবে ব্যাটিং করতে নেমে সেনা কল্যাণ সংস্থা ১৫৯ রানেই অল আউট হয়ে যায়। ফলে, ১৪২ রানের বিশাল জয় পায় ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের শেখ আবু সাঈদ তাঁর ৮ ওভারে মাত্র ৩২ রান দিয়ে একটি হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন। দুর্দান্ত ইনিংস এবং এক উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ঈশান বণিক।

ম্যাচ শেষে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো: হাবিব উল্লাহ ব্র্যাক ব্যাংক ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের পরিচালক সাইফুল ইসলাম এবং কর্পোরেট অ্যামেচার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব.)।

একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক কর্পোরেট জগতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসেবে খেলাধুলা ও প্রাণবন্ত সংস্কৃতির প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024