শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্পিকার পদে জনসনকে অনুমোদন দিলেন ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান জো বাইডেন প্রশাসনের প্রায় সব পদে রদবদলের ঘোষণা দিচ্ছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনের ক্ষেত্রে ভিন্ন মত ট্রাম্পের।

বর্তমান স্পিকার মাইক জনসনকে স্বপদে বহাল রাখতে চান ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ ডিসেম্বর) নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে ট্রাম্প তা জানান দেন। তিনি ওই পোস্টে জনসনের প্রতি সমর্থন জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।

ট্রাম্প লেখেন, স্পিকার মাইক জনসন একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ। তিনি সঠিক কাজ করবেন এবং আমরা জিততে থাকব। মাইকের জন্য আমার সম্পূর্ণ অনুমোদন রয়েছে।

রিপাবলিকান জনসনও ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বরাবরের মতোই আপনার সমর্থনে সম্মানিত হয়েছি। আমরা একসাথে আপনার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করব। আমেরিকার নতুন স্বর্ণযুগের সূচনা করব। আসুন কাজ শুরু করি।

এদিকে পৃথকভাবে প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্কও জনসনকে সমর্থন করেছেন। তিনি এক্স-এ লেখেন, আমিও একই রকম চিন্তা করি। আপনার প্রতি (জনসন) আমার পূর্ণ সমর্থন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024