শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মৌসুমী চাহিদা পূরণে কলম্বোয় এমিরেটসের অতিরিক্ত ফ্লাইট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮ পড়া হয়েছে

এমিরেটস এয়ারলাইন বৃহস্পতিবার (২ জানুয়ারী) ২০২৫ থেকে দুবাই-কলম্বো রুটে অতিরিক্ত একটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে। চলতি মৌসুমে শ্রীলংকায় আগমনকারী পর্যটকদের চাপ সামলাতে অতিরিক্ত এই ফ্লাইটটি সহায়ক হবে।

এই ফ্লাইট চালু হলে, দুবাই-কলম্বো রুটে যাত্রী আসন ত্রিশ শতাংশ বৃদ্ধি পাবে। অতিরিক্ত ফ্লাইট ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলাচল করবে।

ফ্লাইটে ৩৬০ জন যাত্রী পরিবহণ করা সম্ভব হবে, যার মধ্যে ৮জন প্রথম শ্রেণী স্যুইটে, ৪২জন বিজনেস শ্রেণীতে এবং ৩১০জন ইকোনমি শ্রেণীতে। বর্তমানে এমিরেটস কলম্বোতে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে যার মধ্যে দু’টি সরাসরি অপরটি ভায়া মালে।

শ্রীলংকার পর্যটনের উন্নতিতে দেশটির পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে এমিরেটসের একটি কৌশলগত পার্টনারশীপ চুক্তি রয়েছে। সম্প্রতি দেশটির পর্যটন কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে বাস্তুসচেতন পর্যটক আকর্ষণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৫ সালে ত্রিশ লক্ষ পর্যটক আনার লক্ষমাত্রা নির্ধারন করেছে দেশটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024