শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ ইউনিভার্সিটির সঙ্গে এসএসএলকমার্জ’র চুক্তি সই

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ পড়া হয়েছে

অনলাইনে সকল আর্থিক লেনদেন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে সংযোগকারী প্রতিষ্ঠান এসএসএলকমার্জ লিমিটেডের সঙ্গে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতার চুক্তি সই হয়েছে।

সোমবার (ডিসেম্বর ৩০) ঢাকার মোহাম্মদপুরের আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসএসএলকমার্জের পক্ষে গ্রুপ এডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি রেজিস্ট্রার ব্রি. জে. মো: মাহবুবুল হক (অব.), ই-কমার্স সার্ভিসের প্রধান মোঃ সাবির আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু এবং হিসাব শাখার মোহাম্মদ শফিকুজ্জামান উপস্থিত ছিলেন।

এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নিমিষেই এসএসএলকমার্জের মার্চেন্ট পয়েন্ট বিকাশ, নগদ, উপায় এবং রকেটের মাধ্যমে যেকোন স্থান থেকে যেকোনো সময়ে সহজেই সেমিস্টার ফি, রেজিষ্ট্রেশন ফি, পরীক্ষার ফি ও অন্যান্য সকল ফি অনলাইনে প্রদান করতে পারবেন।

বিল পরিশোধ হয়ে গেলে শিক্ষার্থীরা কনফার্মেশন পাবেন ও যে অ্যাপে বিল পরিশোধ করেছেন সেই অ্যাপেই বিলের ডিজিটাল রিসিভ দেখে নিতে পারবেন। চাইলে পরবর্তী বিল পেমেন্ট এর জন্য অ্যাকাউন্ট সেভ করেও রাখা যাবে।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা বাংলাদেশ ইউনিভার্সিটির আর্থিক লেনদেনকে ডিজিটালাইজেশনে সব ধরনের সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন। তারা বলেন, চারটি প্রতিষ্ঠান এখানে কাজ করবে। যে যার সেবা প্রদানের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024