শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: আফ্রিদি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ পড়া হয়েছে

চট্টগ্রাম কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শহীদ আফ্রিদি। এর আগে বেশ কয়েকবার বিপিএলে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়েও অনেকবার এসেছেন বাংলাদেশে। চিটাগং কিংস নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩৭ রানে হেরেছে। এই ম্যাচের মাঝেই ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেন আফ্রিদি। সেখানেই নিজের বাংলাদেশে আসার অনুভূতির কথা জানিয়েছেন আফ্রিদি।

তিনি বলেছেন, ‘আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি। এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।’

এই ম্যাচে টম ও’কনয়েল টাইমড আউট হতে পারতেন। শুরুতে তাকে টাইমড আউটের আবেদন করেছিলেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত বদলে এই ব্যাটারকে ব্যাটিং চালিয়ে যেতে বলেন। যদিও তিনি প্রথম বলেই আউট হয়ে যান।

মিরাজের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন আফ্রিদি। তার মতে মিরাজ এখানে স্পিরিট অব ক্রিকেট দেখিয়েছেন। আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো। খুবই সহজ। শুধু সমর্থন দেওয়া ও ছেলেদের অনুপ্রেরণা দেওয়া। এটি খুবই সহজ কাজ। মাত্র টুর্নামেন্ট শুরু হয়েছে। বোলিংয়ে আমরা কিছু বড় ভুল করেছি। খুব অভিজ্ঞ বোলিং আক্রমণ। কিন্তু আমরা সঠিক জায়গায় বোলিং করতে পারিনি। পিচ পড়তে পারিনি। পিচ বুঝে বোলিং করতে পারলে আমার মনে হয় আমাদের দলটা খুব ভারসাম্যপূর্ণ।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024