শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুবাইয়ে অবকাশ যাপনে হৃতিক, সঙ্গে প্রেমিকা আর প্রাক্তন স্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ পড়া হয়েছে

হৃতিক-সুজানের বিয়ের মেয়াদ ছিল ১৪ বছর। ১০ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি। তবে বিবাহবিচ্ছেদ ঘটলেও বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করছেন তারা।

বিচ্ছেদের পর নতুন প্রেমের সম্পর্কে জড়ালেও এখনও বন্ধুত্ব অটুট হৃতিক-সুজানের। দু’জনের জীবনেই এসেছে নতুন মানুষ, তবুও প্রাক্তনের প্রতি অদৃশ্য টান যেন রয়েই গেছে।

হৃতিক প্রেম করছেন মডেল সাবার সঙ্গে। অন্যদিকে সুজান সম্পর্কে জড়িয়েছেন আরসালানের সাথে। এই চারজনের সম্পর্কের বোঝাপড়া দেখলে ভক্তরাও প্রশ্ন তোলেন, এ-ও সম্ভব?

নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালোবাসা কিংবা প্রাক্তন স্ত্রীর বয়ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব আদৌ সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে তুলেছেন চারজনে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-এর শেষদিনেও পার্টিমুডে দেখা মিলেছে হৃতিকের। দুবাইয়ে কাছের মানুষদের নিয়ে অবকাশ যাপন করছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান ও তার প্রেমিক আরসলান গোনি এবং ছেলে হৃদানের সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে অভিনেতাকে।

সোমবার (৩০ ডিসেম্বর) সুজান খান ইনস্টাগ্রামে প্রাক্তন স্বামী হৃতিক, ছেলে হৃদান, আরসালান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে নার্গিস ফাখরি এবং তার চর্চিত প্রেমিক টনি বেগকেও দেখা গেছে। উদয় চোপড়া ও নার্গিস ফাখরিও পাঁচ বছর সম্পর্কে ছিলেন। এই দু’জনকেও সেখানে দেখা গেছে।

একসঙ্গে প্রেমিক জুটিদের দেখে নেটিজেনরা মন্তব্যে করেছেন, ‘উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে সবচেয়ে অবাক হয়েছি। প্রাক্তনদের পুনর্মিলন’। হৃতিক-সুজানকে নিয়ে আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তাদের মধ্যে একটি পরিপক্ক সম্পর্ক রয়েছে। দুই সন্তানের বাবা-মা তারা, সেটা ওদের জন্য মঙ্গল’।

হৃতিক রোশন আর সাবা আজাদের প্রেম সম্পর্ক এখন খুল্লমখুল্লা। হৃতিকের প্রাক্তন ও বর্তমানের মধ্যে রয়েছে দারুণ বন্ধুত্ব। আদর করে সুজান সাবাকে ‘সাবু’ বলে ডাকেন। ওদিকে সাবা প্রেমিকের প্রাক্তন স্ত্রীকে ‘সুজ’ বলে সম্বোধন করেন।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০০ সালে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। এই দম্পতি ডিসেম্বর ২০১৩-তে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং নভেম্বর ২০১৪-তে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আরসালানের প্রেমে পড়েন সুজান। ওদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা ২০২১ সালে। চারজনেই এখন চুটিয়ে প্রেম করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024