শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসআইবি পিএলসির ডিএমডি হলেন এ এ এম হাবীবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবি) পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এ এ এম হাবীবুর রহমান। ২০২২ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে এসইভিপি পদে যোগদান করেন এবং তাঁর মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল এ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান হিসেবে সুনিপুণভাবে বিভাগ পরিচালনা করেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাঁকে উপ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।

ইসলামী ব্যাংকিংয়ে প্রায় ৪০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এ এ এম হাবীবুর রহমান প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছর তিনি ইসলামী ব্যাংকের লোকাল অফিস, চক মুঘলটুলী শাখা, পল্টন শাখা, নবাবপুর রোড কর্পোরেট শাখা, রাজশাহী জোনসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সাথে পালন করেন। তিনি ইসলামী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এস এস (অনার্স) এবং এম এস এস (অর্থনীতি) সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল ডিগ্রী অর্জন করেন। এ এ এম হাবীবুর রহমান থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, শ্রীলঙ্কা ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024