শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ডিএমডি ও সিবিও জাহিদ হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ পড়া হয়েছে

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চীফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন ড. মোঃ জাহিদ হোসেন। এর আগে তিনি ব্যাংক এশিয়ায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকিং সেক্টরে ২৯ বছরের অধিক বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজনেস ডেভেলপমেন্ট-স্পেশাল ফোকাস অন কর্পোরেট ব্যাংকিং, অ্যাসেট কোয়ালিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স এন্ড কন্ট্রোল বিষয়ে ড. জাহিদের রয়েছে বিশেষ দক্ষতা।

ড. জাহিদ ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসি’তে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ব্যাংক এশিয়ায় যোগদান করেন, সেখানে তিনি দীর্ঘ ২১ বছরের বেশি সময় শাখা পর্যায়ে ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বপালন করেন।

ড. জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ থেকে বি.কম (সম্মান) এবং ফিন্যান্স থেকে এম.কম করেছেন। পরবর্তীতে তিনি ঢাবির ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসেবে পাঠদান করে থাকেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024