শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ফারুকীর ‘৪২০’ পর্দায় ফিরছে ‘৮৪০’ হয়ে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘৪২০’। ২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এটি।
এবার লম্বা বিরতির পর ‘৪২০’ নয়, ‘৮৪০’ হয়ে পর্দায় ফিরছে সিরিজটি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। ঢাকার একটি রাজপথের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি।

ফারুকীর ‘৪২০’ পর্দায় ফিরছে ‘৮৪০’ হয়ে

ক্যাপশনে উপদেষ্টা লিখেছেন, পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।

প্রসঙ্গত, ১৭ বছর আগে নিজের লেখা ও পরিচালনায় টিভি সিরিজ ‘৪২০’ নির্মাণ করেন উপদেষ্টা ফারুকী। এ সিরিজে অভিনয় করেই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পান মোশাররফ করিমসহ কয়েকজন তারকা। দীর্ঘ সময় পর আবারও প্রচারে আসছে সিরিজটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024