শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভিড়ে পদপিষ্ট, অযথাই নারীর মৃত্যুতে আল্লুকে টানা হচ্ছে: বনি কাপুর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু অর্জুনের সমর্থনে মুখ খুললেন বলিউড পরিচালক বনি কাপুর। সন্ধ্যা প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ অভিনেতা।

ডিসেম্বরে মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। মুক্তির আগে থেকেই ছবি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আগ্রহ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে এই ছবির বিশেষ প্রদর্শনের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার আট বছরের ছেলেও গুরুতর জখম হয়। এ ঘটনায় সরাসরি গাফিলতির অভিযোগ ওঠে আল্লু অর্জুনের বিরুদ্ধে। ১৩ ডিসেম্বর এ অভিনেতাকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। তবে পর দিনই অন্তর্বর্তী জামিন পেয়ে যান এ দক্ষিণী অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেন পরিচালক বনি কাপুর। তিনি বলেন, একবার দেখেছিলাম রাত ১টায় অজিতের ছবি মুক্তি পাচ্ছে। ২০ থেকে ২৫ হাজার মানুষ এসেছিলেন। ছবি দেখে বেরিয়েছিলাম ভোর ৪টায়। তখনো তারা ছিলেন। আমি শুনেছি— রজনীকান্ত, চিরঞ্জীবী অথবা আজকের তারকা যেমন জুনিয়র এনটিআর, রামচরণ ও মহেশ বাবুর ছবি নিয়েও একই উন্মাদনা রয়েছে।

সন্ধ্যা প্রেক্ষাগৃহের প্রসঙ্গ তুলে পরিচালক বলেন, পদপিষ্ট হওয়ার ঘটনার ক্ষেত্রে টিকিটের দাম একটা বড় ভূমিকা পালন করে। সে জন্যই আল্লু অর্জুনকে অযথা দোষারোপ করা হচ্ছে বলে মনে করেন তিনি। বনি কাপুর বলেন, অযথাই আল্লু অর্জুনকে টেনে আনা হচ্ছে এবং দোষারোপ করা হচ্ছে এক অনুরাগীর মৃত্যুর জন্য। এ ঘটনা সম্পূর্ণভাবে ভিড়ের জন্যই হয়েছে।

গ্রেফতার হয়ে এক রাত সংশোধনাগারে ছিলেন অভিনেতা আল্লু অর্জুন। জামিন পেয়ে বেরিয়ে এসে তিনি বলেছিলেন— আমি ভালো আছি। চিন্তার কোনো কারণ নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লু অর্জুন বলেন, আমি একজন নাগরিক, আইন মেনে চলি। আইনকে সম্মান করি। আইনি প্রক্রিয়ায় আমি সহযোগিতা করব। তার জন্য যা করতে হয়, করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024