শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর ধরে ফ্যাসিস্টবিরোধী সফল আন্দোলনের ফলে জুলাই অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। এ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ মুক্তি পেয়েছে। এই সফল আন্দোলনের মূল নায়ক তারেক রহমান।

শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বারহাট্টা উপজেলার ফকিরের বাজারে একটি উচ্চ বিদ্যালয়ে তিনি পাঁচ শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় জেলা-উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সাবেক এই ছাত্রনেতা বলেন, বিএনপি জনগণের দল। মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। সেবা দিয়ে মানুষের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চায়।

তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাসী। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে। সংস্কারের নামে নির্বাচন নিয়ে যদি সময়ক্ষেপণ করা হয় এ বিষয়ে বিএনপি সোচ্চার রয়েছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে ভোটের রাজনীতি কায়েম করা হবে। এখনো আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

নেত্রকোনা সদর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। তাদের আমরা চিহ্নিত করতে চাই।

বিএনপির এই নেতা বলেন, দেশের দুঃসময়ে খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। বিএনপি খেটে খাওয়া মেহনতি অসহায় মানুষের জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের সঙ্গে সংযোগের অংশ হিসেবে গ্রাম-গঞ্জে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র তুলে দেন। পর্যায়ক্রমে জেলার সদর ও বারহাট্টা উপজেলার সব ইউনিয়নে কয়েক হাজার দুস্থ শীতার্তদের কম্বল দেওয়া হবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024