শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

গোয়ায় দক্ষিণী রীতিতে কীর্তি-অ্যান্থনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর ৩০ বছর পুরোনো এক শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি।

সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সেই শাড়ি নিয়ে বলেছেন যে, লাল শাড়িটি তার মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’

বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি।

গত বছরের শেষদিকে বলিউডে অভিষেক হয়েছে কীর্তির। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবি জন’ সিনেমায় করেছেন তিনি। গত ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024