শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বৃষ্টি ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ পড়া হয়েছে

দুদিনের তীব্র কুয়াশার পর অবশেষে রাজধানীতে দেখা মিলেছে সূর্যের। ঢাকাসহ সারা দেশে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তবে ফের আগামী ৯ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। এর সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।’

আবহাওয়াবিদ বলেন, ‘আজ থেকে দিন ও রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে। তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।’

আগামী ৮ জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে শীতের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, ‘আগামী ৯ জানুয়ারি থেকে পুনরায় দিন ও রাতের তাপমাত্রা কমবে। এ সময় দেশজুড়ে আবরও শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ।’

জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024