শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আবারো শেয়ারবাজারে জালিয়াতি, কেতন পারেখকে নি‌ষিদ্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

ভারতের শেয়ারবাজারের বড় খেলোয়াড় কেতন পারেখের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এবার তাকে নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি)। কেতন ছাড়া আরও দু’জনের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। পাশাপাশি অভিযুক্তদের থেকে ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছে সেবি।

গত ৩০ ডিসেম্বর কেতনসহ মোট তিন জনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেবির অভিযোগ, আগে থেকে তথ্য জেনে শেয়ার লেনদেন করেছেন কেতন এবং তাঁর সহযোগীরা। এই কাজে তার সঙ্গে ছিলেন রোহিত সালগাওকার নামের সিঙ্গাপুরের এক বিনিয়োগকারী। এতে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেন তাঁরা। আর তাই সেবিতে নথিভুক্ত মধ্যস্থতাকারী কোনও কোম্পারি সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেতন-সহ অন্যান্য অভিযুক্ত।

এর আগেও স্টক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন কেতন। ২০০০ সালে তার বিরুদ্ধে শেয়ারে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই সময়ে ১৪ বছরের জন্য বাজার থেকে কেতনকে নিষিদ্ধ করে সেবি। পাশাপাশি, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

সেবি সূত্রে খবর, সালগাওকার এবং পারেখ আমেরিকা ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেন। কোম্পানিটি সারা বিশ্বে প্রায় আড়াই লক্ষ কোটি ডলার লেনদেনের সঙ্গে যুক্ত। এই কোম্পানিটির মাধ্যমেই আগাম শেয়ারের ব্যাপারে তথ্য জেনে নিয়ে শেয়ার কেনাবেচা করতেন কেতন এবং সালগাওকার। ফলে বেআইনি ভাবে তাঁদের রোজগার বেশ ফুলেফেঁপে উঠেছিল।

পারেখ-সহ তিন জনকে শেয়ারবাজার থেকে নিষিদ্ধ করতে মোট ১৮৮ পাতার রিপোর্ট পেশ করেছে সেবি। সেখানে পারেখ এবং সালগাওকারের নামের পাশাপাশি মোট ২২টি কোম্পানির নাম উল্লেখ রয়েছে। এই ঘটনায় ফের কেতনের গ্রেফতার হওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকদের একাংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024