শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কতটা সুগম হবে বাঘিনীদের পথচলা?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

সফল হওয়ার চেয়ে সেই সফলতা ধরে রাখা কঠিন। তা ছাড়া পুরনোকে আঁকড়ে ধরে রাখলে নতুন কিছু পাওয়া যায় না। সেজন্য পেছনের সুখস্মৃতিকে বেশি গুরুত্ব না দিয়ে সুনীল ভবিষ্যতের জন্য পরিকল্পনা-প্রচেষ্টা অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। ‘বাংলার বাঘিনী’ খ্যাত বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকেও একই পথে হাঁটতে হবে। তাহলেই ২০২৫ সাল হয়ে উঠতে পারে তাদের জন্য আবারও সাফল্যময়।
নতুন বছরে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের নারী ফুটবল অঙ্গন। ফিফা উইন্ডো ও এশিয়ান কাপ বাছাইপর্বে থাকছে খেলার সূচি। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবল দলের সামনে ১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ ২৫ মার্চ।

ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য সৌদি আরবকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে মধ্যপ্রাচ্যের দেশটি ম্যাচ খেলবে না বলে জানিয়ে দিয়েছে। বাফুফে এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুর নারী দলকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে।
এরপর রয়েছে আরেকটি ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার সুযোগ। সেটা ৩১ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে। তবে সেই ম্যাচগুলো ঋতুপর্ণারা কাদের সঙ্গে খেলবেন, সেটা এখনো ঠিক করেনি বাফুফে। একই অবস্থা ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে আরেকটি ফিফা উইন্ডোর বেলাতেও। এখানেও আছে দুই ম্যাচ খেলার সুযোগ। তেমনিভাবে আরও চারটি ম্যাচ খেলার সুযোগ থাকছে আগামী ২০-২৮ অক্টোবর ও ২৪ নভেম্বর-২ ডিসেম্বর আরও দুটি ফিফা উইন্ডোতে।Travel packages

সব মিলিয়ে মোট ১১টি ফিফা উইন্ডো ম্যাচ খেলার সুযোগ থাকছে। কিন্তু অতীতে বাফুফের ম্যাচ পাবার প্রচেষ্টা তেমন আশাব্যঞ্জক ছিল না। সেটা যদি এই বছরও অব্যাহত থাকে, তাহলে জাতীয় দলের পারফর্মেন্স বৃদ্ধির লক্ষ্য মাঠেই মারা যাবে! এছাড়া ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রূপনারা ব্যস্ত থাকবেন নারী এশিয়ান কাপ বাছাই (হোম/অ্যাওয়ে) নিয়ে।
এবার আসা যাক বয়সভিত্তিক দলগুলোর ম্যাচ নিয়ে। ম্যাচ আছে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের। ১-১১ জুলাই হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ, যার স্বাগতিক বাংলাদেশ। ২-১০ আগস্ট হবে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই। ১৪-২৪ সেপ্টেম্বর হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। সবশেষে ৯-১৭ অক্টোবর হবে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই।
নতুন বছরটা সানজিদারা শুরু করবেন র‌্যাঙ্কিংয়ের উন্নতি নিয়ে। গত মাসে নারী ফুটবল দলের র‌্যাঙ্কিংয়ে আসে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোয় বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে সাবিনা খাতুনদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯-এ ছিল বাংলাদেশ।
গত অক্টোবরেই শেষ হয়ে গেছে বাফুফের সঙ্গে নারী ফুটবলারদের মাসিক বেতনের চুক্তির মেয়াদ। নতুন কমিটি এখনো সেই চুক্তির মেয়াদ বাড়ায়নি। সেটা না করা হলে স্বভাবতই কৃষ্ণা-তহুরারা মন দিয়ে ফুটবল খেলবেন না, যার নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় দলের খেলায়।

এ ছাড়া কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করা হলে তার সঙ্গে দলের সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক স্বাভাবিক করা, বিদেশী লিগে খেলার প্রচেষ্টা বাড়ানো, দেশের নারী লিগে প্রতিষ্ঠিত দল, খেলোয়াড়ের সংখ্যা এবং পারিশ্রমিক বৃদ্ধি, বহুল প্রতীক্ষিত ফ্রাঞ্চাইজি ফুটবলের প্রবর্তন … এই কাজগুলো বাফুফে ঠিকভাবে করতে পারে কি না, তার ওপরই নির্ভর করছে নতুন বছরে বাংলার বাঘিনীদের পথচলা কতটা সুগম হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024