শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নেটওয়ার্ক সমস্যার কারনে ডিএসইর লেনদেনে বাঁধা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ পড়া হয়েছে

নেটওয়ার্ক সমস্যার কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।

নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে বিনিয়োগকারী সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।

যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।

সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে।

তাহলে কি ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকটা সে রকম। এখন সমস্যা সমাধানে কাজ চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024