শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে

আজ ০৫ জানুয়ারি দরপতন দিয়ে সপ্তাহ শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের পর লেনদেন শুরু হয়। সূচকের উথানে লেনদেন শুরু হলেও পরবর্তীতে একটানা পতনের মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৩৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৫.১৬ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৪৮.১২ পয়েন্টে এবং ডিএসই—৩০ সূচক ১১.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯.৬২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, কমেছে ২৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১১ কোটি ১০ লাখ ৯৬ হাজার ৬৯৮ টি শেয়ার ৯১ হাজার ৯৭০ বার হাতবদল হয়েছে। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩১১ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৯৯.৬১ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৫.১০ পয়েন্টে এবং ডিএসই—৩০ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.৯৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৯৮ টির, কমেছিল ২২৯ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৯৯৯ টি শেয়ার ১ লাখ ২ হাজার ৮৩৭ বার হাতবদল হয়েছিল। আজ দিন শেষে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৯৯ লাখ টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৩ শতাংশ বা ৯২.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬০.২০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ৯ হাজার ৪২৩ টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024