শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ৫ ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। শনিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম–ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024