শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

৯ সরকারি ব্যাংকে ১,৫৫৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ১,৫৫৪ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আবেদন করা যাবে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

এই পদে সোনালী ব্যাংক পিএলসিতে ৪২২, অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২৪২, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ১৯০, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ১৮৯, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ২৬, কর্মসংস্থান ব্যাংকে ২৪, বেসিক ব্যাংক পিএলসিতে ২০, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৭, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১৯ এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৫টি পদ রয়েছে।

আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি সম্পন্ন হতে হবে। এসএসসি বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটি ক্ষেত্রে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। তবে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ১৮ নভেম্বর তারিখে সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি ২০০ টাকা, যা ডাচ বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। আবেদনকারী নিজের বা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে এই ফি জমা দিতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিঙ্কে ক্লিক করুন: https://www.bb.org.bd বা https://erecruitment.bb.org.bd/career/20241231_bscs_190.pdf। আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি ২০২৫।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024