শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নোয়াখালীর সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার প্রায় ৪০০ সয়াবিন ও মরিচ চাষির মাঝে ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সুবর্ণচর উপজেলা পরিষদে এই বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি, ব্যাংকের এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান শ্যাম সুন্দর রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ শহীদুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সাপ্লাই চেইন এন্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্টের প্রধান মো. মুজিবুল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ। এছাড়া ব্যাংকের মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নূর-উন-নবী পাটোয়ারী, নোয়াখালি জেলার অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বলেন, কৃষকগণ এ দেশের প্রাণ। কৃষিকাজে নারীদের অংশগ্রহণ আরও বেশী হওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ অঞ্চলের কৃষকদের মাঝে আরও বেশি হারে বিনিয়োগ বিতরন করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, ৪ শতাংশ মুনাফায় কৃষি বিনিয়োগ পেয়ে এ এলাকার কৃষকগণ উপকৃত হচ্ছেন। পর্যায়ক্রমে এ এলাকার সব কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে।

নাজমুস সায়াদাত বলেন, দেশকে খাদ্যে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষকদের আর্থিক সযোগিতা করছে সোশ্যাল ইসলামী ব্যাংক। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী সোশ্যাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য ব্যাংকও কৃষিখাতে এভাবে বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024