শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঘরের মাঠে উজ্জ্বল সিলেটের ব্যাটাররা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে

বিপিএলের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছিল তারা। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন সিলেট। আর ঘরের মাঠে জ্বলে উঠেছেন দলের ব্যাটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে সিলেট। রংপুরকে ২০৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই স্ট্রাইকার্স ওপেনার রনি তালুকদার ও জর্জ মুনশি।

উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। মুনশি ১২ বলে ১৮ রান করে ফিরে গেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রনি। সাজঘরের ফেরার আগে ৩ ছক্কা ও ৭ চারে ৩২ বলে ৫৪ রান করেন তিনি।

অ্যারোন জন্স ও জাকির হাসান মিলে সিলেটের রানের চাকা সচল রাখেন। দলীয় ১৭১ রানে ৩৮ বলে ৫০ রান করে আউট হন জাকির। এরপর অসাধারণ ফিনিশিং করেন জাকের আলি। এতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। জন্স ১৯ বলে ৩৮ ও জাকের ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024