শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের কারাগার থেকে পরিবারের কাছে ফিরলেন মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে

ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক তাদের পরিবারের কাছে ফিরেছেন। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড জেটিতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। সকাল সোয়া ৯টায় মুক্তিপ্রাপ্তদের বহনকারী জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছায়।

প্রায় একমাস পর বন্দিদশা থেকে পরিবার ও স্বজনদের কাছে ফিরতে পেরে স্বস্তির প্রকাশ করেছেন জেলে, নাবিক ও তাদের স্বজনরা।

কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক জানান, গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশি ফিশিংবোট এফভি কৌশিক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে যায়। বোটটির ১২ জন জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের ভারতে নিয়ে যায়। গত ৯ ডিসেম্বর এফভি লাইলা-২ ও এফভি মেঘনা-৫ নামে দুটি জাহাজ ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। তাদের অভিযোগ ছিল ভারতীয় জলসীমায় মাছ ধরছিল জাহাজ দুটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024