শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্যপদ পেল ইন্দোনেশিয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংগঠন ব্রিকসের দশম সদস্য দেশ হিসাবে জায়গা করে নিল বিশ্বের চতুর্থ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।

সোমবার আনুষ্ঠানিকভাবে তারা ব্রিকসের মঞ্চে যোগ দিল।

২০২৫ সালের ব্রিকস প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছে ব্রাজিল। সোমবার তারাই এই ঘোষণা করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের সরকার ইন্দোনেশিয়াকে ব্রিকসে অভ্যর্থনা জানাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এবং সবচেয়ে অর্থনীতিকে স্বাগত জানানো হচ্ছে এই মঞ্চে। ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতিতে ইন্দোনেশিয়াও বাকি দেশগুলোর সঙ্গে সহযোগিতা করবে।

ডয়চে ভেলে’ র প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের আগস্টে ব্রিকসের সম্মেলনে ইন্দোনেশিয়াকে সম্পূর্ণভাবে ব্রিকসে শামিল করার প্রস্তাব গৃহীত হয়। কিন্তু ইন্দোনেশিয়া জানায়, স্থায়ী সরকার তৈরি না হওয়া পর্যন্ত তারা এই মঞ্চে যোগ দেবে না। অবশেষে নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার তৈরি হয়েছে সেখানে। তারপরেই ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দিল তারা।

২০০৯ সালে ব্রিকস-এর মঞ্চ তৈরি হয়। মঞ্চের প্রধান দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে এই মঞ্চে ঢোকানো হয় ইরান, ইথিওপিয়া, মিশর এবং আরব আমিরাতকে। উন্নত বিশ্বের জি-৭ মঞ্চের আদলেই তৈরি করা হয়েছিল গ্লোবাল সাউথের এই মঞ্চ।

ইন্দোনেশিয়া ঢোকার আগে পর্যন্ত ব্রিকস মঞ্চ বিশ্বের মোট জনসংখ্যার ৪৬ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করতো। এবার এই সংখ্যা বাড়লো। গোটা বিশ্বের মোট উৎপাদনের ৩৫ শতাংশ আসে ব্রিকস দেশগুলো থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024