শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হন্যে হয়ে চাকরি খুঁজছেন বাংলাদেশকে মাঝপথে ছেড়ে যাওয়া কোচ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

স্টুয়ার্ট ল, যার কোচিংয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এমন অর্জনের পর তাকে রেখে দেওয়ার চেষ্টা করা হলেও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন এই অস্ট্রেলিয়ান কোচ। পরবর্তীতে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে ল কে ফেরালেও এ দফাতেও তিনি মাঝপথে দায়িত্ব ছাড়েন। তবে এখন হাতে কোনো কাজ নেই তার। যে কারণে হন্যে হয়ে চাকরি খুঁজতে হচ্ছে তাকে।

সবশেষ যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হওয়া ল এখন চাকরি খোঁজার চেষ্টা চালাচ্ছেন সামাজিক মাধ্যম লিংকডইনে। যেখানে তিনি লিখেছেন, ‘আমি নতুন কাজ খুঁজছি। আপনাদের সমর্থন পেলে খুশি হব। ক্রিকেট কোচের ভূমিকায় কাজ খুঁজছি। যদি কোনো সুযোগ থাকে কিংবা আমাকে প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাকে বার্তা পাঠাবেন কিংবা নিচে মন্তব্য করবেন। আমি যোগাযোগ করব।’

লিংকডইন প্রোফাইলে আরও লেখা হয়েছে, ‘স্টুয়ার্ট ল এখন বেকার। তিনি ক্রিকেট কোচ ও সহকারীর ভূমিকায় কাজ করতে চান।’

অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলা স্টুয়ার্ট ল ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। টেস্টে একটি ফিফটি ও ওয়ানডেতে ১টি সেঞ্চুরির পাশাপাশি ৭টি ফিফটি আছে তার। পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন ছাড়াও শ্রীলংকা ও আফগানিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচেরও দায়িত্ব পালন করেছেন ল।

সবশেষ যুক্তরাষ্ট্র দলের কোচের ভূমিকায় ছিলেন তিনি। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় ও বিশ্বকাপে পাকিস্তানের মতো দলকে হারায় যুক্তরাষ্ট্র। রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ল। তবে পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর স্টুয়ার্ট লকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট। যেখানে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় খেলোয়াড়দের প্রতি বৈষম্য, অবিশ্বাস ও পক্ষপাতদুষ্ট আচরণ করছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024