শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি পালনকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেখানে তারা ৩০ মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এরপর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে সচিবালয়ের ভেতরে যান চার সদস্যদের প্রতিনিধিদল। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপেক্ষারত সেই শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024