শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

‘তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে এ মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল। গণতন্ত্র প্রশ্নে আপোষহীনতা, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল (খালেদা জিয়ার বিদেশ যাত্রা) মানুষ রাস্তায় নেমে আসে। মানুষ এখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তারা ভোটের তারিখ চায়। দিনের ভোট দিনেই হতে হবে। মানুষ আর মঈন-ফখরুদ্দিনের সরকার দেখতে চায় না। ষড়যন্ত্র করলে, ষড়যন্ত্র রুখে দেয়ার ক্ষমতা তারেক রহমানের আছে।

বিরোধী দলীয় সাবেক এই চিফ হুইপ বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন, যেখানে হোন্ডা-গুন্ডা দিয়ে নির্বাচন হবে না।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। বাংলাদেশ সময় বুধবার বিকেল ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক যিনি এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024