বলিউডের জনপ্রিয় ডান্সিং ডিভা নোরা ফাতেহি কি হারিয়ে গেছেন? এমন প্রশ্ন উঠেছে সম্প্রতি তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। এক সময় পরপর হিট আইটেম গান এবং স্টেজ পারফরম্যান্সের মাধ্যমে শিরোনাম দখল করা নোরা এখন অনেকটাই আড়ালে। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা কমে যাওয়া, নতুন প্রজেক্টের অভাব এবং মিডিয়ার সামনে কম উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে,কোথায় নোরা ফাতেহি ?
নোরা ফাতেহি বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন এবং আন্তর্জাতিক প্রজেক্টে মনোযোগ দিচ্ছেন। শোনা যাচ্ছে, বলিউডের বাইরেও তিনি কয়েকটি বড় প্রজেক্টে কাজ করছেন যা তাকে আলোচনার বাইরে রেখেছে। অন্যদিকে, তার ইনস্টাগ্রামে মাঝে মাঝে শেয়ার করা পোস্ট থেকে ধারণা করা যায়, তিনি হয়তো নিজেকে প্রস্তুত করছেন নতুন চমক নিয়ে ফিরে আসার জন্য।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নোরা ফাতেহির ‘আয় হায়ে’শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। যেটি নিয়েও তেমন আলোচনা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অন্যদিকে দক্ষিণী সিনেমার মূলধারার নায়িকা তামান্না ভাটিয়া চলতি বছরে ‘স্ত্রী ২’ তে ‘আজ কি রাত’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে সব আলো যেন নিজের দিকে টেনে নিয়েছেন।
নোরা ফাতেহির হারিয়ে যাওয়ার প্রশ্ন যতই উঠুক না কেন, তার ভক্তরা আশাবাদী যে তিনি শীঘ্রই বড় কিছু নিয়ে ফিরে আসবেন এবং তার প্রতিভা দিয়ে আবারও সবাইকে মুগ্ধ করবেন।