শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

মোশাররফ করিম মানেই ভিন্নমাত্রার কিছু। বহু আগেই নানান চরিত্রে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক-সিনেমা কিংবা ওটিটি—সব স্তরেই সমানভাবে নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। একের পর এক থ্রিলার কনটেন্টে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এ বছরের শুরুতেই ডার্ক লাভ স্টোরি নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম।

বুধবার (৮ জানুয়ারি) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব সিনেমা ‘অন্ধকারের গান’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জাকিয়া বারী মম। সিনেমাটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

গেল বছরের ডিসেম্বরে ট্রেলার মুক্তির পরই শোরগোল পড়ে যায় সিনেমাপ্রেমীদের মাঝে। ভিডিওটি দেখেই বোঝা গেছে, থ্রিলার, রহস্যে ঘেরা গল্প দিয়ে এবার ভিন্নভাবে ফিরছেন ভিকি।

জানা গেছে, মুকুলের পরিবার গ্রামে থাকে। আর সে শহরে কাজ করে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। কিন্তু হঠাৎ করে টাকা পাঠানো কমে যায় তার। অন্যদিকে শহরে এসে প্রেমে পড়ে সে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায় মুকুল। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। এভাবেই এগিয়ে গেছে সিনেমার গল্প।

প্রসঙ্গত, মোশাররফ করিম-মম ছাড়াও ‘অন্ধকারের গান’ সিনেমায় আরও অভিনয় করেছেন, আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024