শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এফএসআইবি পিএলসির টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৬ পড়া হয়েছে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) পিএলসির টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ ও মোঃ সিরাজুল ইসলাম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও নির্বাহী, আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়াল প্লাটফর্মে সভায় যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রত্যয়ের আলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের নিকট পৌঁছে দিয়ে প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ আমাদের লক্ষ্য। ব্যাংকের সকল পর্যায়ের জনশক্তির সর্বোচ্চ ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি নতুন আমানত বৃদ্ধি ও খেলাপী বিনিয়োগ আদায় জোরদারসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শতভাগ শরীয়াহ পরিপালন করে ব্যাংকিং করার জন্য নির্দেশনা দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024