শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শফিউল ইসলাম মহিউদ্দিন বাসায় অবস্থান করছেন। এমন সংবাদে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি হাফিজুর বলেন, শফিউল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতার শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইয়ের সাবেক সভাপতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024