বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘স্বাস্থ্যকর শরীর, স্বাস্থ্যকর মস্তিষ্ক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সম্প্রতি জনসংযোগ বিভাগ ও লিও ক্লাবের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিনের কনসালট্যান্ট অধ্যাপক ড. এম. মজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মো. মাহবুবুল হক। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খানের সভাপতিত্বে সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।