শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রুক্মিণীর ‘বিনোদিনী’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে

বাংলার নাট্যজগতের আইকনিক চরিত্র ‘নটী বিনোদিনী’র ভূমিকায় অভিনয়ের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এই চরিত্রকে আত্মস্থ করতে তিনি আলাদা করে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং নতুন নৃত্যশৈলী রপ্ত করেছেন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘কানহা’। এই গানে রুক্মিণীর পরিবেশিত নৃত্যশৈলী নজর কেড়েছে নেটিজেনদের। তার অভিনীত চরিত্র ‘বিনোদিনী দাসি’র নাচের মুদ্রা, বডি ল্যাঙ্গুয়েজ, এবং ব্যক্তিত্বের প্রতিফলন সবাইকে মুগ্ধ করেছে।

গানে শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের সঙ্গে রুক্মিণীর নাচ প্রাণবন্ত হয়ে উঠেছে। ভিডিওতে অভিনেত্রীকে দেখা যায় লেহেঙ্গা-চোলিতে সজ্জিত, অলঙ্কারে বিভূষিত অবস্থায় জলসা মাতাতে। গানে মীর আফসার আলি অভিনীত গুরমুখ রাইয়ের সঙ্গে বিনোদিনীর নৃত্যশৈলীর উপভোগের দৃশ্যও ছিল দারুণ আকর্ষণীয়।

পরিচালক রামকমল মুখার্জি এই পিরিয়ড ড্রামায় কাস্টিং এবং নৃত্য পরিচালনায় নজরকাড়া কাজ করেছেন। সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। ‘বিনোদিনী- একটি নটীর উপাখ্যান’ সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৩ জানুয়ারি। রুক্মিণীর ভক্তদের কাছে এটি নিঃসন্দেহে একটি বিশেষ উপহার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024