শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রংপুর টানা পাঁচ জয়ে শীর্ষে, চারটিই হারল ঢাকা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে

চলতি একাদশ বিপিএলে টানা পাঁচ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছেন রংপুর রাইডার্স। আজ সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালকে ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাটিংয়ে নেমে ১১১ রানে গুটিয়ে যায় ঢাকা। রান তাড়া করতে নেমে রংপুর ৪০ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। রংপুর পাঁচটি জিতলেও চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরে টেবিলের তলানিতে থিসারা পেরেরার ঢাকা।

নাহিদ রানা (৩/২১), আকিফ জাভেদ (২/১৩), খুশদিল শাহ (২/১৪) ছাড়াও মেহেদী হাসান, ইফতিখার আহমেদ ও কামরুল ইসলাম দারুণ বোলিংয়ে ১৬.৩ ওভাবে ঢাকা ক্যাপিটালকে অলআউট করে দেন। ১১২ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে সহজ জয় পায় রংপুর। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ ও পাকিস্তানের খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে দলকে ১৩.২ ওভারেই জয় এনে দিয়েছেন। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন নাহিদ রানা।

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা ক্যাপিটাল: ১৬.৩ ওভারে ১১১/১০ (তানজিদ ২০, জেসন রয় ১৮; নাহিদ ৩/২১)। রংপুর রাইডার্স: ১৩.২ ওভারে ১১৩/৩ (হেলস ৪৪, খুশদিল ২৭*; মোসাদ্দেক ১/১৩)। ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদ রানা (রংপুর রাইডার্স)।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024