ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি ও অ্যাম্বল প্রপার্টিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউনাইটেড ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ডিএমডি মোহাম্মদ আবুল আহসান ও অ্যাম্বল প্রপার্টিজের চেয়ারম্যান ও এমডি মো. গোলাম রসুল মহসিন এ চুক্তি স্বাক্ষর ও বিনিময় করেন।