শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছাড়া পেয়ে যা বললেন নিপুণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ছাড়া পেয়েই দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খোলেন নিপুণ।

পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করে অভিনেত্রী বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’

তবে সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন নিপুণ। এ সময় গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে হস্তান্তর করা হয় তাকে।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলামও বলেন, যুক্তরাজ্যে যাওয়ার জন‌্য নিপুণ সড়কপথে সিলেটে এসে‌ছিলেন। কিন্তু ইমিগ্রেশনে আটকে দেওয়‌ার পর তি‌নি আর ওই বিমানে উঠতে পারেন‌নি। পরে বিমানবন্দর থেকে তি‌নি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে দেশে ছেড়েছেন নিপুণ। তবে, সিলেট বিমানবন্দরে তাকে আটকে দেওয়ার খবর প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, তিনি দেশেই ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024