শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পূবালী ব্যাংকের জন্য ৪০০ কোটি টাকার বন্ড উত্তোলন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড এর অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এই গুরুত্বপূর্ণ ইস্যুর সফল সমাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক, এই বন্ড ইস্যুর আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টিয়ার-টু মূলধন চাহিদা পূরণে সহায়ক হবে, যা ব্যাংকটিকে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীর কাছে সেবা সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024