শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহে ১ম স্থান অর্জন করায় সেন্টার ফর এনআরবি প্রদত্ত ‘টপ টেন রেমিট্যান্স গোল্ড অ্যাওয়ার্ড ২০২৫’ লাভ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির উদ্যোগে আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেনের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট স্পিকার বাংলাদেশি বৃটিশ নাগরিক ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024