শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মেহেরপুরের পর রাজবাড়ীর কৃষকের পাশে ‘স্বপ্ন’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

এবার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বিভিন্ন এলাকার কৃষকরা। গত সপ্তাহে মেহেরপুরের কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাঁদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’ । এবার মেহেরপুরের পর রাজবাড়ীতে পৌছে যায় স্বপ্ন টিম, কৃষকের এমন কষ্ট কমানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এবার রাজবাড়ী এলাকার কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ফুলকপি কিনেছে স্বপ্ন টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটি রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকার ফুলকপি সবজি চাষি মিজান মন্ডল এবং টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনেন।

স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথমে মেহেরপুরের কৃষকদের হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর রাজবাড়ী এলাকার কৃষকের ফুলকপি বিক্রি নিয়ে হতাশার বিষয়টি জানতে পারি। স্বপ্নের টিম মেহেরপুরের পর রাজবাড়ী পৌছে যায় এবং সেই সাথে হতাশাগ্রস্ত কৃষকদের ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বপ্নের ক্রেতাদের জন্য শুক্রবার থেকেই স্বপ্ন আউটলেটে থাকবে রাজবাড়ী এলাকার সেই কৃষক ভাইদের জমির ফুলকপি। যেখানেই কৃষকের কান্না সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024