শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৮১ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। শুক্রবার ভারতের কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন এরিক।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, এরিক গার্সেটি বলেন, ‘বিদায়ী বাইডেন এবং আগত ট্রাম্প প্রশাসন উভয়ই বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার গুরুত্ব ব্যক্ত করেছে। গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠকে বসেন। এতে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। কীভাবে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করা যায়, কীভাবে নির্বাচন আয়োজন সহজ হয় এবং মানুষকে কীভাবে রক্ষা করা যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়।’

গার্সেটি জানান, যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সব সময় ভালো হবে এমনটা নয়। বিশ্ব সম্প্রদায় তা গ্রহণ করলে বিষয়টি ইতিবাচক হতে পারে। তাছাড়া যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশের মধ্যে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশিই মিল রয়েছে।

গত ৩১ অক্টোবর এক্স বার্তায় ট্রাম্প বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার নিন্দা করে বলেন, তার নজরদারিতে বাংলাদেশে কখনই এমনটি ঘটত না। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024